ক্রিকেট

শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২য় টেস্টে বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৫৫ রান। এই মুহূর্তে তারা ৯১ রানের লিড নিয়ে খেলছে।২য় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে  শরিফুল ইসলামের নিয়েছেন ৫ উইকেট।

তবে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে উল্টো অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত এই জুটি ভাঙলেন শরিফুল। দলীয় স্কোর একশ পার করে অজিদের লিড পঞ্চাশ ছাড়িয়েছে।

বাংলাদেশর দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরার আভাস দিয়েছিল। তৃতীয় ওভারে ম্যাট রেনশকে স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচ বানান তাসকিন আহমেদ। জেক ওয়েদারাল্ডের বদলে একাদশে ডাক পেয়ে মাত্র ৮ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার। ২২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

তারপর অষ্টম ওভারে শরিফুল ইসলাম বল হাতে নেন। দ্বিতীয় বলেই অজি ওপেনার ট্র্যাভিস হেডকে ফেরান তিনি। ইনসাইড এজ হয়ে বোল্ড হন হেড, করেন মাত্র ২২ রান। চার বলের মধ্যে দ্বিতীয় উইকেট পান শরিফুল। ৯ বলে চার রানে বোল্ড হয়ে ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়ে গেল মার্নাস লাবুশেনের

স্মিথ আর গ্রিনের জুটি একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছিল বাংলাদেশকে। স্মিথকে ফিরিয়ে সেই জুটি ভেঙেছেন শরীফুল। তার বল স্মিথের প্যাডে লাগলে এলবিডব্লু দেন আম্পায়ার। একটু ভেবে রিভিউ নিলেও রিপ্লেতে দেখা যায়, ইম্প্যাক্ট ও হিটিং দুটোই আম্পায়ারস কল। ফলে, ৭৪ বলে ৪২ রান করে আউট হয়েছেন স্মিথ।

ডারউইনে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন মিরাজ। আজ ম্যাকাইতেও প্রথম ওভারেই তার বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দিয়েছেন অ্যালেক্স ক্যারি।

ইনিংসের ৩২তম ওভারে এক ওভারে জোড়া আঘাত হানেন শরীফুল। প্রথমে অজি ব্যাটার ওয়েবস্টারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। ঠিক তার পরের বলেই শরীফুলের করা এক দুর্দান্ত বাউন্সার বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন প্যাট কামিন্স। একই ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর পর নিজের শিকার সংখ্যাকে ৫-এ নিয়ে যান এই পেসার

এখানেই থামেননি শরীফুল। অজি পেসার মিচেল স্টার্ক যিনি এর আগে বাংলাদেশের বিপক্ষে বল হাতে ৬ উইকেট নিয়েছিলেন, তাকে ফিরিয়েই নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন শরীফুল ইসলাম

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #অস্ট্রেলিয়া #টেস্ট