গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আবুল কালাম শেখ। কোন ভয় ভীতি বা চাপ ছাড়া নিজ থেকেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলন পদত্যাগের ঘোষণা দেন তিনি।
আবুল কালাম শেখ বলেন, এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগে তিনি দায়িত্বশীলদের জানিয়েছিলেন এ দায়িত্ব পালন করতে অপারগ এবং পদত্যাগ করছেন।
তিনি বলেন, বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানানর জন্যই তিনি সংবাদ সম্মেলন করেছেন। আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ তিনি পদত্যাগ করছেন।
এই নেতা বলেন, আমার ওপর কোনও চাপ নেই, কোনও ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।
আই/এ