বিএনপি

শেখ হাসিনা আসবেন, আমরা অপেক্ষায় আছি : হাবিব উন নবী খান সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা দেশে আসুক, আমরা চাই। উনি দেশে এলে রায় আমরা বাস্তবায়ন করবো। আপা আসবেন, আমরা অপেক্ষায় আছি।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সোহেল বলেন, আওয়ামী লীগের কর্মসূচি সে দেশে পালন হবে, যে দেশে শেখ হাসিনা আছেন। এ দেশ তাদের কর্মসূচি পালনের কোনও জায়গায় নয়। দুই-চারটি বাড়ি, কিছু গাড়িতে আগুন দিয়ে, রামদা নিয়ে রাস্তায় মিছিল করে, এই সরকারকে ভয় দেখানো যায় না। কারণ এই সরকার আমি-ডামি নির্বাচনের সরকার নয়। এটি জনগণের ভোটে নির্বাচিত সরকার।

তিনি বলেন, রক্ত পেরিয়ে খুনিরা বাংলাদেশে আসবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো? দেশে এলে শেখ হাসিনার দুটি জায়গা, জেলখানা আর ফাঁসির মঞ্চ। এর বাইরে আর কোনও জায়গা নেই।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাবিব উন নবী খান সোহেল