জাতীয়

‘জয় বাংলা’ বলে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,  আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। পেট্রলবোমা নিক্ষেপ করে কিংবা অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ বলে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দলটি এখন বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ আতঙ্কিত হবে না। পেট্রলবোমা হামলা করে কিংবা অন্য কোনো উপায়ে বিদেশে অবস্থানরত দলটির পলাতক সন্ত্রাসীদের বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ নেই।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  কাজ করছে। বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না। তাঁদের আইনের আওতায় আনা হবে। পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, আট মাসের মধ্যে সরকার বেশ কিছু সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমানতা ও গ্রহণযোগ্যতা বেড়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারী দেশ ও অংশীদারদের আগ্রহ তৈরি হচ্ছে। কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। কিন্তু একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী দেশের এই অগ্রযাত্রা মেনে নিতে পারছে না।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পররাষ্ট্র প্রতিমন্ত্রী