প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন বলেছেন, শেখ হাসিনার স্বাক্ষর জাল করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাসপোর্টের আবেদন পাঠিয়েছে ম্যাট্রিক্স চেম্বার।
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
রাশেদ খাঁনের পোস্টের হুবহু বায়ান্ন টিভির পাঠকদের জন্য তুলে ধরা হলো-
শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নাই। এখানে ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়। এছাড়া শেখ হাসিনার সাথে সরাসরি ফ্যাসিস্ট আ.লীগের কোনো নেতাও সাক্ষাৎ করতে পারে না। ফ্যাসিস্ট নেত্রীর সাথে সাক্ষাতের কোনো ছবিও কেউ আজ অবধি পোস্ট করে নি। বলা যায়, ফ্যাসিস্ট নেত্রী ভারতে একপ্রকার (গৃহ)বন্দী অবস্থায় রয়েছে। অন্যথায় স্বাভাবিক অবস্থায় থাকলে তিনি নিজে গিয়েই তো NID & Passport এর আবেদন করতে পারেন। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি থাকায় কুটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভরত শেখ হাসিনাকে সেই সুযোগ দিতে পারেন না। অর্থাৎ ভারতে (গৃহ)বন্দী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফেরা। অর্থাৎ পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করছে এবং এভাবে প্রাসঙ্গিক থাকতে চাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আ.লীগ।
আই/এ