ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে শরিফুলের ঐতিহাসিক ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক

ডারউইন টেস্টের স্মরণীয় জয় উদ্‌যাপনের রেশ না কাটতেই ম্যাকাইয়ের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। এমন কঠিন পরিস্থিতিতে সফরকারীদের ম্যাচে টিকিয়ে রাখার লড়াইয়ে একাই বুক চিতিয়ে লড়েন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম

অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন বাঁহাতি এই পেসার। টেস্টে ক্যারিয়ারসেরা বোলিংয়ে তুলে নিয়েছেন ৬ উইকেট। যদিও দিন শেষে ১০১ রানে এগিয়ে আছে প্যাট কামিন্সের দল। ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬৫ রান।

ম্যাকাইয়ে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শরিফুল তার অবিস্মরণীয় এই পারফরম্যান্স নিয়ে কথা বলেন। প্রসঙ্গত, গত জুন মাসে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি ৬ উইকেট পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ জয় পায়নি। ওই ম্যাচের সাথে আজকের পারফরম্যান্সের তুলনা টেনে শরিফুল বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। গতবারও ভালো লেগেছিল, তবে ম্যাচটি জিততে পারলে তৃপ্তি আরও অনেক বেশি হতো। আমি ব্যক্তিগত মাইলফলক নিয়ে ভাবছি না, বরং দলের জয়ের দিকেই আমার মনোযোগ। জিততে পারলে তবেই এই অর্জনের আনন্দ পূর্ণতা পাবে।

গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাতাসের কারণে পেসাররা বাড়তি সুবিধা পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে শরিফুল জানান, বাতাসের অনুকূল বা প্রতিকূলতাকে কাজে লাগিয়ে সুইং করানোই ছিল মূল লক্ষ্য

টেস্টের প্রথম দিনে মোট ১৮টি উইকেটের পতন ঘটেছে, যার মধ্যে ১২টি উইকেটই নিয়েছেন শরিফুল ও মিচেল স্টার্ক। দুই পেসারই নিজ নিজ দলের হয়ে ৬টি করে উইকেট শিকার করেছেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #অস্ট্রেলিয়া #বাংলাদেশ #টেস্ট #শরিফুল