পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আমি মনে করি ভারত ফারাক্কা চুক্তি গ্যারান্টি ক্লোজ দিয়ে নবায়ন করে এবং ভারতের সাথে সংযুক্ত ৫৪ টি নদীর পানি হিস্যা অনুযায়ী বন্টন করে প্রমান করবে তারা আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র্র।
রোববার (১১ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর উপর ২য় করতোয়া সেতুর নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সমর্থন নিয়েও বিতর্ক হয়েছিল। এজন্য বিএনপি সরকারের সময় গ্যারান্টি ক্লোজ দিয়ে চুক্তি নবায়ন করলে ভারত সেই বিতর্কের অবসান করতে পারবে।
এসময় পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু সহ সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে মীরগড়ের কাঠের সেতু এলাকায় ২০৩ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মানের জন্য একনেকে পাস হওয়ায় প্রতিমন্ত্রীকে মিস্টি খাওয়ান এলাকাবাসী।
আই/এ