দেশজুড়ে

বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ৭ নভেম্বরকে ভুলিয়ে দিতে চেষ্টা করেছিল : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর এই জাতীয় দিবস মানুষকে ভূলিয়ে দিতে চেষ্টা করেছিল। তারা চেয়েছিল ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না মুছে যায়। কিন্তু তারা তা পারেনি। আমাদেরকে এই ফ্যাসিস্টদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা যেন কোনভাবেই দেশে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে পঞ্চগড় শেরে বাংলা পার্কে জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই ৭ই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস কেন এত গুরুত্বপূর্ণ, কেন আমাদের প্রত্যেকটা বিএনপির দলীয় নেতাকর্মী সমর্থন করে? এটা আমাদের জানতে হবে।

তিনি  বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তাদের বুকে ধারণ করে রেখেছিলেন যে কারণে তাকে মুছে ফেলা সম্ভব হয়নি। কাজেই যতই চেষ্টা করেন জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকবে।

এর আগে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক চত্বরে শেষ হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পানিসম্পদ প্রতিমন্ত্রী