রাজনীতি

জামায়াতের লোকজন দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী সদস্য  ফরহাদ হোসেন আজাদ বলেছেন,জামায়াত ইসলামের লোকজন এখন মব সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সনাতনী ভাইদের কুপ্ররোচনা দিয়ে নিজের দলে ভেরাতে চাইছে। তাদের বিরুদ্ধে সনাতন সম্প্রদায়ের মানুষকে সজাগ থাকার আহবান জানান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে  পঞ্চগড়ের বোদা উপজেলায় পাচপীর নিজ ইউনিয়নের সনাতন ধর্মের  পাচ শতাধিক সনাতন ধর্মের মানুষকে দুর্গাপূজার উপহার সামগ্রী শাড়ি ও পাঞ্জাবি  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারী নির্বাচনে প্রমাণ হয়েছে সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়। তারা স্বাধীনতার পক্ষে,বাংলাদেশের মানচিত্রের পক্ষে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলমান এক হয়ে লড়াই করে বাংলাদেশের পতাকা ছিনিয়ে এনেছে। অথচ সেদিন যারা এই দেশটাকে স্বাধীন হিসেবে দেখতে চায়নি বরং স্বাধীনতাকামী মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে সেই সব আলবদর আল শামস বাহিনীর লোকজন দেশে মব সৃষ্টি করে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সরকার ইতিমধ্যে প্রশাসনিক ভাবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিএনপি দলীয় ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। কারণ বিএনপি সরকার বিশ্বাস করে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।

অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম,বোদা থানার  অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পানিসম্পদ প্রতিমন্ত্রী