নেত্রকোনার সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবা সহ ৪যুবককে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১২শ পিস ইয়াবা সহ নগদ ২২হাজার ৫০০টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
মঙ্গলবার(১৪ জুলাই) সকালে নেত্রকোনা-মোহনগঞ্জ মহাসড়কের বাংলা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হক।
আটককৃতরা হলেন-সদর উপজেলার পৌর শহরের মুক্তারপাড়া এলাকায় মৃত খোরশেদ আলমের ছেলে সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), মালনি এলাকার মৃত আল-আমিন চৌধুরীর ছেলে আল রিফাত চৌধুরী (২২), পশ্চিম মালনি এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে মাহমুদুল হাসান রাফি (২২) ও ঠাকোরাকোণা ইউনিয়নের নওয়ানগর এসডিও বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন সজিব (৩৯)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আটককৃতরা মঙ্গলবার সকালে প্রাইভেটকার যুগে নেত্রকোনার দিকে আসছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলা বাজার এলাকায় ওই গাড়ি থামিয়ে অভিযান পরিচালনা করেন।
পরে তাদের কাছ থেকে ১হাজার ১৯০ পিস ইয়াবা পায় এরপর ব্যবহৃত একটি প্রাইভেটকার ২২ হাজার ৫০০ টাকা সহ গ্রেফতার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে নেত্রকোনা সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
সহকারী পরিচালক নাজমুল হক বলেন মাদক অপরাধ দমনে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাদক অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের কর্যক্রম অব্যাহত থাকবে।
আর/আই