রাজধানী

জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর : পুলিশ

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম বলেছেন, প্রাথমিকভাবে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে মনে হয়েছে যেটা, সালমান মুক্তাদিরের ঘটনাটি যেহেতু এখানে একটা হাউজিং বিজনেস আছে। এতগুলো লোক রাতের বেলা দলবদ্ধভাবে এসেছে। সে কারণে হয়তো জমিকে কেন্দ্র করে, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে। চাঁদাবাজির ঘটনা আছে বলে প্রাথমিকভাবে মনে হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে এক এসব কথা বলেন তিনি।

মো. মাহিদুল ইসলাম বলেছেন,  এটি যেহেতু তদন্তাধীন আছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তদন্ত শেষ হলেই জানতে পারব।  

সম্প্রতি রাড্ডা হাসপাতাল দখল ও সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুরে রাজধানী দখলের শহরে পরিণত হয়েছে কি না এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানকার যে ঘটনা, আমি এই ঘটনাটায় আমাদের পুরো টিম নিয়ে পরিদর্শনে এসেছি, তদন্ত করেছি। আমরা প্রতিটি ঘটনা ঘটলেই সেটা ইমিডিয়েটলি সেটা ডিটেকশন করেছি।’

তিনি আরও বলেন,  খবর পেয়ে ইমিডিয়েটলি  পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশন) এবং অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে তারা দ্রুত এখানে এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং তারা ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। রাতেই অপারেশন চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে। তিনজনকে  ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয় নিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, একজনের নাম হচ্ছে মামুন, তার বাড়ি গফরগাঁও। তিনি ভাসানটেক বস্তিতে থাকে। একজনের নাম আসলাম, তার বাড়ি টাঙ্গাইল। অটোরিকশা চালায়। আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি, তার নাম মুন্না। সেও ভাসানটেক বস্তিতে থাকে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সালমান মুক্তাদির