রাজধানী

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ডিবির গুলশান বিভাগের একটি দল রমনা থানার সেগুনবাগিচার ২০ নম্বর এলাকার ২/এ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

এর আগে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় মিজানুর রহমান (৫৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই হামলায় মূলত আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পর্যায়ক্রমে অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #নিউগিনি প্রপার্টিজ #ডিবি #গোলাম মহিউদ্দিন চৌধুরী #ব্রাউনফিস স্টুডিও #সালমান মুক্তাদির