রাজধানী

মিরপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টার পর মিরপুর ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে কয়েকজন দুর্বৃত্ত বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে বিকল্প পরিবহনের একটি বাসের ভেতরের সব আসন ও বাসটির বডি পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটিও আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিরপুর #বাসে আগুন #পল্লবী