রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে রাস্তা পার হচ্ছিলেন ওই দুই নারী। এ সময় চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। তবে নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসি//