শিল্প-সাহিত্য

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে "স্মরণ কথন" অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত লেখকের স্মরণে কালো ব্যাজ ধারণ এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেস ক্লাবের উন্মুক্ত মিলনায়তনে হিমু পাঠক আড্ডা এ কর্মসূচির আয়োজন করে।

হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রিয় লেখকের কালজয়ী সাহিত্য, সিনেমা ও গানের প্রভাব কীভাবে তরুণ প্রজন্ম ও সমাজ জীবনকে আকৃষ্ট করে, তা তুলে ধরা হয়

সংগঠনের উপদেষ্টা, লেখক ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে লেখকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, মিরপুর বাংলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাহিদ ফেরদৌস, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুলতান মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

স্মরণকথনে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সাহিত্যিকসহ বিভিন্ন বয়সের হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন

এছাড়া লেখকের নানাবাড়ি মোহনগঞ্জে দোয়া মাহফিল এবং পৈতৃক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে তার প্রতিষ্ঠিত বিদ্যাপীঠে শোক দিবস পালন করা হয়

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #হুমায়ূন আহমেদ