জর্ডানের আকাবা শহরের আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরে না যাওয়ার জন্য দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির কারণে এ পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, নিরাপত্তা ঝুঁকির মুখে জর্ডান কর্তৃপক্ষ আকাবার আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দর খালি করে দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, “সব মার্কিন নাগরিককে বিমানবন্দর ও সমুদ্রবন্দরে যাওয়া থেকে বিরত থাকার জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে জর্ডান কর্তৃপক্ষের জারি করা সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে।”
এছাড়া জর্ডানে অবস্থিত মার্কিন বা অন্যান্য সামরিক ঘাঁটিতে ভ্রমণ না করার আগের সতর্কবার্তাও বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
এর আগে জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ওই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে টানা অষ্টম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। এর জেরে মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
সূত্র: আলজাজিরা
এমএ//