প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জনগণের উপরে যারা গুম খুন ক্রসফায়ার চালিয়েছে সেই চক্র দেখলাম এখন এক হয়েছে। অর্থাৎ সেই ৯৬ এর মতো আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন শেষে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আমি মনে করি, বাংলাদেশের জনগণকে আওয়ামী অপশক্তি এবং সেই স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত ইসলামের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে সময় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেসময় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এই চক্রান্ত দিল্লিতে বসে শেখ হাসিনা শুরু করেছে এবং বাংলাদেশে বসে এই চক্রান্তের সাথে যুক্ত হয়েছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত ইসলাম।
তিনি আরও বলেন, জুলাই সনদ যে সময় বিএনপি সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করছে, তখন সেই স্বাধীনতা বিরোধীচক্র এবং যারা এই ২৪শে জুলাই জনগণকে গুলি চালিয়ে অনেক মানুষকে হত্যা করেছিল তারা ষড়যন্ত্র করছে।
আই/এ