জাতীয়

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে চার জন

মন্ত্রী সভার সদস্য হিসেবে যোগ দিতে শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন চারজন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর নতুন রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পড়াবেন। তবে কোন চারজন মন্ত্রি ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়বেন তা নিশ্চিত করেননি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, যারা শপথের জন্য ডাক পেয়েছেন তারা হলেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, ক্ষমতাসীন বিএনপির জোট শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সেখানকার সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মন্ত্রী