স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ঢাকায় এক শিশু নিশ্চিত হামে মারা যায়। এছাড়াও ঢাকায় দুই শিশু, সিলেটে ও বরিশালে একজন করে শিশু হামের উপসর্গে মারা গেছে।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৬৬৪ জন ও নিশ্চিত হামে ৯৪ জন মারা গেছে। এখন পর্যন্ত মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০০ শিশুর।

হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৮০ শিশু। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৩ শিশু।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম #হামের উপসর্গ