স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৯

গেল ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে সারা দেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। মৃতদের প্রায় সবাই শিশু।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম