মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের কারণে মঙ্গলবার (৭ জুলাই) দেশের কয়েকটি এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৬ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনে টাই-ইন কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়ে ওই লাইনে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এর ফলে, গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকায়। এসব অঞ্চলের ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্পপ্রতিষ্ঠান, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্যাস #সরবরাহ #পিএলসি