চীনের শেনজেনে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে অনুষ্ঠিত প্রথম ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কোনো পক্ষ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠক শেষে তিন দেশ একটি ‘শান্তি ঘোষণাপত্রে’ সম্মত হয়েছে। এতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ঘোষণাপত্রে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানো ও এর বিস্তার ঠেকাতে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন তিন নেতা।
এছাড়া পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথাও এতে উল্লেখ করা হয়েছে। কৌশলগত স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার বিষয়েও একমত হয়েছেন তারা।
বৈঠক শেষে শেনজেন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে করে তিনি চীন ত্যাগ করেন।
এমএ//