গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৭ জন।
শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় ঢাকা বিভাগে ৩, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৫৩৯ জন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ৪৯৩ জন।
আই/এ