জাতীয়

প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি

বায়ান্ন প্রতিবেদন

পবিত্র হজ পালন শেষে ফিরতি হজ ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী দেশে পৌঁছেছেন।

তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার রাত থেকেই শুরু হয় ফিরতি যাত্রা।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে প্রথম দফায় দেশে ফিরলেন ৪১৯ জন হাজি।

প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী ১ জুলাই পর্যন্ত এই ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম চলবে।

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে এ পর্যন্ত ৩১ জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #হজ #ফিরতি ফ্লাইট