ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গরুবোঝাই একটি পিকআপ ভ্যানে সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপে থাকা একটি গরু আহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আজমপুর স্টেশন অতিক্রম করার পর সিঙ্গারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গারবিল এলাকায় পৌঁছালে একটি গরুবোঝাই পিকআপ রেললাইনের খুব কাছে চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা একটি গরু গুরুতর আহত হয়। পাশাপাশি পিকআপটিও ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পিকআপটি রেললাইন থেকে সরিয়ে নেয়। পরে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আই/এ