চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এছাড়া তার পরিবারের সদস্যদের ক্ষতি করারও বার্তা দেয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ওসি মোহাম্মদ আব্দুল হালিম নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
গত বুধবার অজ্ঞাত ব্যক্তির পাঠানো মেসেজগুলো ছিল- 'How are you, We are worry about your family, If u keep on doing what you did we will take action very soon, পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো, আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে।'
এতে আরও বলা হয়, 'তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস তাহলে অন্যায় ভাবে গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
আই/এ