স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ১২৪৮

গেল ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৮ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (০৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের, তিনজন রাজশাহী বিভাগের এবং একজন খুলনা বিভাগের। এছাড়া গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৯৬ জন।

গেল ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ শিশুর। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম #হামে মৃত্যু