মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে কমছে জ্বালানি তেলের দাম। তবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ও জাহাজে হামলার ঘটনা তেলের দামে বড় ধরনের পতন ঠেকিয়ে রেখেছে।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে দরপতনের ধারায় রয়েছে জ্বালানি পণ্যটি।
রয়টার্সের তথ্যমতে, সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা ০.৫১ শতাংশ কমে ৯২.১০ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৩ সেন্ট বা ০.৫২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২.৯৮ ডলারে নেমে আসে।
এর আগের সপ্তাহেও তেলের বাজারে বড় দরপতন হয়েছিল। ওই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়।
এমজে/এ