রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, লালবাগ থানায় দায়ের করা মামলায় অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিরীন শারমিন চৌধুরী বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবির তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা মামলাসহ মোট ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা হয়েছে এবং বাকি তিনটি এখনো তদন্তাধীন।
গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমএ//