গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে দুপুরে তাকে জামিনে মুক্তির আদেশ দেন আদালত।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার তিনি কারাগার থেকে মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন আদালত।
আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত।
গত মঙ্গলবার এ মামলায় শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।
আই/এ