দেশজুড়ে

সিরাজগঞ্জে অবৈধভাবে মজুদ করা ২১০০ লিটার ডিজেল জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি

ছবি: ফাইল ছবি

সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১০০ লিটার ডিজেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (০১ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উল্লাপাড়ার সলঙ্গা চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে একটি দোকানে অবৈধভাবে পাম্প বসিয়ে তেল মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখানে থেকে প্রায় ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

অন্যদিকে, রায়গঞ্জে পৃথক অভিযানে পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা আরও ১ হাজার ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। দুটি স্থান থেকেই দুজনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, জব্দকৃত তেলের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #ডিজেল উদ্ধার