প্রবাস

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ছবি: ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার (০১ এপ্রিল) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধসংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা অনুযায়ী, ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিরোধ কিংবা সেগুলোর ধ্বংসাবশেষের ছবি-ভিডিও ধারণ ও প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ।

দূতাবাস আরও জানায়, ফেসবুক, ইউটিউব, এক্সসহ যেকোনো প্ল্যাটফর্মে এ ধরনের সংবেদনশীল তথ্য শেয়ার করলে শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই স্থানীয় আইন মেনে চলতে এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করারও অনুরোধ করেছে দূতাবাস।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #সৌদি আরব