রাজনীতি

ঢাকা-৮ আসনে জয়ী মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর আলোচিত ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ফলাফল অনুযায়ী, মির্জা আব্বাস পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ জন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #মির্জা আব্বাস #ঢাকা- ৮ #নাসীরুদ্দীন পাটওয়ারী