রাজনীতি

ঢাকা-১৩ আসনে মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ

রাজধানীর ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ।

১৩৮টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের খেলাফতে মজলিস প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট।

তিন হাজার ৩৭১ ভোটের ব্যবধানে আলোচিত এ আসনে জয় নিশ্চিত করেন ববি হাজ্জাজ।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা-১৩ #বিএনপি #ববি হাজ্জাজ #মামুনুল হক