খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে আর টেস্ট খেলবেন না মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে মিস্টার ডিপেন্ডেবলের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

শনিবার (২৮ নভেম্বর) বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’

মুশফিককে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা না দিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা বিষয়টি জানানোর পরামর্শও দিয়েছিলেন তামিম। তবে মুশফিকের অনুরোধে বিসিবি সভাপতি নিজেই অবসরের খবরটি প্রকাশ করেন।

লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ২১ বছরেরও বেশি সময় পর এবার একই দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন তিনি।

এখন পর্যন্ত ১০৮ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে সংগ্রহ করেছেন ৭ হাজার ৬২ রান। নিজের নামের পাশে যোগ করেছেন ১৪টি সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের হয়ে তিনিই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।

দেশের ক্রিকেটে দুই দশকের বেশি সময় ধরে তার ধারাবাহিকতা, পারফরম্যান্স ও অবদান নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মুশফিকুর রহিম #বাংলাদেশ ক্রিকেট