আন্তর্জাতিক

শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

জয়সওয়াল বলেন, ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনও নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে পৃথক বিষয়।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আর কিছু বলার নেই।

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #মুখপাত্র রণধীর জয়সওয়াল