পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি। তবে নয়াদিল্লি আনুষ্ঠানিক কোনো শর্ত দেওয়া হলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সম্প্রতি বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারত দুটি শর্ত দিয়েছে। এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, “প্রতিবেদন ডাজনট মিন এনিথিং, কেননা ভারতের পররাষ্ট্র বা সরকারের অফিসিয়ালি কিছু আছে কি না, সেটা আমরা গ্রহণ করব বা সেটার জবাব দেব আমরা।
তিনি বলেন, “এর বাইরে কে কোথায় কী লিখল, সেটা দেখার সময়ও নাই, সেটা আমাদের বিষয়ও না।”
তিনি আরও বলেন, দুই শর্তের বিষয়ে ভারতের সাথে এখন পর্যন্ত কোন কথা হয়নি।
আই/এ