রাজধানী

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে ব্লক রেইড জোরদার করেছে ডিএমপি।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম, পরিচয় এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং যে-কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিএমপি #রাজধানী #আওয়ামী লীগ