জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় বিজিবির ৩৩ প্লাটুন মোতায়েন

বায়ান্ন প্রতিবেদন

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে ২ প্লাটুন, জিরানীতে ২ প্লাটুন, আশুলিয়ায় ৯ প্লাটুন এবং জামগড়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

অন্যদিকে, গাজীপুরের চন্দ্রায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাকে ১ প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় ১ প্লাটুন, কাশিমপুরে ১ প্লাটুন, নাওজোরে ১ প্লাটুন, ভোগড়া বাইপাসে ১ প্লাটুন, গাছায় ১ প্লাটুন এবং সালনায় ১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন, জালকুড়িতে ২ প্লাটুন, বিসিক শিল্পনগরীতে ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিজিবি #শিল্পাঞ্চল