ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত টঙ্গীর বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ডাম্পিংয়ের কাজ শেষ হওয়ার পর পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টায় গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের সই করা বন্ধের নোটিশ কারখানার গেটে টানানো হয়েছে।
গতকাল রাত ১১টার দিকে ডাম্পিং কাজ শেষ করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানে নতুন করে কোনও আশঙ্কা তৈরি হওয়ার সুযোগ নেই বলেও জানায় তারা।
আই/এ