দেশজুড়ে

গাজীপুরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

বায়ান্ন প্রতিবেদন

গাজীপুরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় একটি পোশাক কারখানার কার্টন রাখার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #অগ্নিকাণ্ড