পাবনার ফরিদপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ফরিদপুরের বনওয়ারীনগরের খলিশাদহ গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে রুবেল এর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে অভিযুক্তের বাড়িতে তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আজ (১১ অক্টোবর) ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১০ অক্টোবর) দুপুরে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে শিশুটিকে পথরোধ করেন অভিযুক্ত রুবেল। পরে তাঁকে জোর করে একটি পরিত্যক্ত চাল কলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার কানে ও গলায় কামড়ের দাগ ছিল বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় শিশুটির মা ফরিদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ দেওয়ার পর ভুক্তভোগী পরিবারটিকে হুমকি-ধমকি এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য রুবেলের পরিবার চাপ দিচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।
ওসি মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপপরিদর্শক নুর মোহাম্মদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আই/এ