রাজাধানীতে গেল ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, অভিযানে সবচেয়ে বেশি ১২৭ জন মিরপুর বিভাগ থেকে গ্রেপ্তার হয়েছেন। বিভাগভিত্তিক অভিযানে মিরপুর থেকে ১২৭, রমনা থেকে ২৯, লালবাগ থেকে ৫৮, ওয়ারী থেকে ৭৪, মতিঝিল থেকে ৩৯, তেজগাঁও থেকে ৭১, গুলশান থেকে ২৩ এবং উত্তরা থেকে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল ফোন, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ।
ডিএমপি আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।