দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে বোতলজাত ভোজ্যতেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এই তেল ১৯৯ টাকা দরে বিক্রি হচ্ছিল।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ভোজ্যতেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নতুন দাম নির্ধারণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন দাম নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছে।
এমএ//