কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন সকাল ১০টার দিকে জানান, আগুনে পুড়ে মরদেহগুলো কয়লার মতো হয়ে গেছে। তবে কতজনের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।
বিস্তারিত আসছে…
এমএ//