রাজধানীর বংশালে মুকিমবাজারে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৬ আগস্ট) রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার আব্দুর রহিম।
তিনি বলেন, মুকিমবাজারে একটি পাঁচতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
আই/এ