বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সচিবালয়ে আজকে কোনো দলীয় বৈঠক ছিল না। যেহেতু তিনি প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান, ওনাকে রাষ্ট্রপতির মনোনয়নের দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন। সেখানে কোনো বৈঠক হয়নি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর মনোনয়ন জমা শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘বৈঠকে’ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণায় জামায়াতের সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটা স্থায়ী কমিটির বৈঠক ছিল না। স্থায়ী কমিটির সদস্যরা আগেই দলীয় চেয়ারম্যানকে প্রার্থিতা চূড়ান্ত করতে দায়িত্ব দিয়েছিলেন।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দল থেকে এবং এ দল তাকে মনোনীত করেছে। দলের মিটিং যেখানে হয়েছে— সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা আলোচনা করেছি। আলোচনা বাংলাদেশের যেকোনো জায়গায় হতে পারে। আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমাদের চেয়ারম্যান ঘোষণা করেছেন।
আই/এ