রাজনীতি

তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান খুব শিগগিরই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় মঞ্চে তারেক রহমান উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক নির্বাচন প্রমাণ করেছে যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেমন ঐক্যবদ্ধ, তেমনি দেশের ১৮ কোটি মানুষও আজ ঐক্যবদ্ধ। তিনি আরও দাবি করেন, এ নির্বাচনের মাধ্যমে উদারপন্থী গণতন্ত্রের বিজয় ঘটেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #তারেক রহমান #মির্জা ফখরুল ইসলাম আলমগীর'