রাজধানী

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের ঘটনায় যা জানালো ডিবি

রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম এই তথ্য জানান।

তিনি আরও জানান, ঢাকা মহানগরে যে কয়টা অপরাধ সংঘঠিত হয়েছে, অলমোস্ট সবগুলোই ডিবি অত্যন্ত সফলতার সাথে উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করেছে। আমরা আশাবাদী, সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাও আমরা উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো।

প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের বলে জানা গেছে। তাসীন আক্তার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে

এর আগে, গত রোববার (৯ আগস্ট) সকালে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন। একপর্যায়ে গাড়িটি থামানোর পর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা।

এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #খালাতো ভাই #ছিনতাই #ডিবি