কপ ৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন। আন্তালিয়া বিমান বন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। প্রধানমন্ত্রী ও সহধর্মিণীকে দুই শিশু ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন।’
বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’ পাঁচতারা রিসোর্টে উঠবেন। আন্তালিয়ায় অবস্থানকালে প্রধানমন্ত্রী এই রিসোর্টে থাকবেন।
আই/এ